মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানে পৌরসভা পর্যায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান- ২০২৪ ১৩ই ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়ের মোহাম্মদ সামসুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অরূপ রতন সিংহ প্রধান নির্বাহী কর্মকর্তা বান্দরবান পৌরসভা, বান্দরবান পার্বত্য জেলা। বান্দরবান সদর উপজেলা শিক্ষা অফিসার মুহম্মদ এমদাদু হোসেন চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক সীমা দাশ, বান্দরবান পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ওমর ফারুক, বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহেদ, বান্দরবান শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহেল আজাদ।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মোট ১০৬ জন ছাত্র- ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
অতিথিরা শিক্ষার্থীদের উত্তর উত্তর উন্নতি ও সফলতা কামনা করেন।
