পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা ত্রীমোরে ঈদে ঘরমুখি মানুষের যাত্রা নিরাপদ ও যানজটমুক্ত নিরসনে আইনশৃঙখলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে বলে প্রেসব্রিফিং করেছেন ঢাকা রেঞ্চের ডি আই জি জনাব মোঃ হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার)
শনিবার বিকাল তিন টার সময় কালিয়াকৈর উপজেলার চন্দ্রাস্থ ত্রিমোরে বাংলাদেশ পুলিশ আয়োজিত এক প্রেসব্রিফিং এ সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা রেঞ্জর ডিআইজি জনাব মোঃ হাবিবুর রহমান, বিপিএম(বার) বলেন ঈদে যাদে দুর দুরান্তের ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও যানজটমুক্ত হয় সে বিষয়ে নানা পদক্ষেপ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা হতে টাঙ্গাইল যমুনা সেতু, গাজীপুর টু টাঙ্গাইল সহ সমস্ত হাইওয়ে সড়কে ২৪ ঘন্টাই নিরাপত্তা জোরদার ও ডিউটিরত টহলে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় দুর পাল্লার যাত্রীরা যাতে যথা সময়ে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে সে বিষয়ে যথেষ্ট নিরাপত্তা দিবে আইনশৃঙ্খলা বাহিনী। রাস্তায় কোন যাত্রী যাদে ছিনতাইকারী ও হাউজাকার, অজ্ঞাত পাটির খপ্পরে না পরে সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হয়েছে। তিনি আরো বলেন ঈদ এলেই মহাসড়ক গুলিতে দুর্ঘটনা এরাতে মাঠে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী। ঈদের ২ দিন আগেই বন্ধ করে দেয়াহবে সমস্ত বারি যানবাহন। যেমন মালবাহী ট্রাক ও সকল কাবার্টব্যান। সেই সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার জনাব শামসুন নাহার পিপিএম, সহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগন।
পরে তিনি কিলায়াকৈর চন্দ্রা এলাকা নিরাপত্তার সকল বিষয় পরিদর্শন করেন।
