নাগেশ্বরীতে কর্মমূখী সমাজ কল্যাণ সংস্থার উদ্দ্যোগে শীত বস্ত্র কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কর্মমূখী সমাজ কল্যাণ সংস্থার উদ্দ্যোগে শীতার্থদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় নাগেশ্বরী পৌরসভার ৬নং ওয়ার্ডে কর্মমূখী সমাজ কল্যাণ সংস্থার অফিস কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহমেদ, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, কর্মমূখী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি কোহিনুর বেগম, সাংবাদিক এম সাইফুর রহমান ও শিক্ষক সাখাওয়াত হোসেন প্রমূখ।

Share Button