নাগেশ্বরীতে উপজেলা ইয়ুথ প্লাটফর্মের সভা অনুষ্ঠিত

নাগেশ্বরী প্রতিনিধি :

নাগেশ্বরী উপজেলা ইয়ুথ প্লাটফর্ম এর সভা আজ উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়।
মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির বাস্তবায়নে দিনব্যাপী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাউছার আহাম্মেদ।
সভায় চাইল্ড নট ব্রাইট (সিএন্ডবি) প্রকল্প সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবকদের কার্যক্রম ও বার্ষিক পরিকল্পনা প্রদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাইল্ড নট ব্রাইট (সিএন্ডবি) প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইয়ুথ লিড মোঃ ইলিয়াস আলী, পল্লী পাঠাগার ও গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা উপজেলা ইয়ুথ প্লাটফর্ম এর প্রধান উপদেষ্টা এম. রশিদ আলী, সভাপতি আখেরুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক অনন্যা খাতুন, নাগেশ্বরী পৌর যুব সংগঠনের সভাপতি সাদিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী সহ উপজেলার প্রতিটি ইউনিয়ন যুব সংগঠন এর সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন খুব সহজেই আসতে পারে, তাই স্বচ্ছতার মাধ্যমে স্বেচ্ছাসেবী কাজ করে নিজের জীবন থেকে শুরু করে সুন্দর পরিবার ও সমাজ গড়িয়ে আরো সুন্দর একটি দেশ উপহার দেওয়া সম্ভব।

Share Button