বান্দরবানে ৭ম বারের মত নির্বাচিত বীর বাহাদুর উশৈসিং এমপি কে রাজকীয় নাগরিক সংবর্ধনা

মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে পাহাড়ের অপরাজিত বীর পার্বত্য ৭ম বারের মত নির্বাচিত সাংসদক বীর বাহাদুর উ শৈ সিংকে বরণ করেছে পার্বত্যবাসী। ১৮জানুয়ারী বিকেলে ৭ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে চট্টগ্রাম থেকে সড়কপথে বান্দরবান ফিরলে আওয়ামী লীগের উদ্যোগে তাঁকে স্থানীয় রাজার মাঠে রাজকীয় নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। এর আগে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের কেরানীহাট বান্দরবানের রাস্তার মোড় থেকে কয়েক কয়েক শতাধিক মোটরসাইকেল এবং শতাধিক গাড়িবহর নিয়ে পাহাড়ের এ বীরকে বরণ করে পার্বত্য জনপদ বান্দরবান নিয়ে আসে আওয়ামী লীগসহ সর্বস্তরের পাহাড়ি-বাঙালি জনসাধারণ। এ সময় ২৩ কিলোমিটার সড়কের রাস্তার দুইপাশে হাজার হাজার মানুষ ফুল ছিটিয়ে এবং ফুলের তোড়া দিয়ে সাংসদ বীর বাহাদুরকে শুভেচ্ছা জানান।

এদিকে বীরের আগমন উপলক্ষে চট্টগ্রামের দোহাজারি থেকে বান্দরবানের রাজারমাঠ পর্যন্ত বিভিন্ন স্থানে ২শ তোরণ তৈরি করা হয়। রাজার মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং বলেন, বান্দরবানবাসী আমাকে ৭ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কোনো ধরনের প্রতিহিংসা নয়। ভালোবাসা দিয়ে সব ধর্ম, সব বর্ণের মানুষের উন্নয়নে কাজ করতে চাই। প্রধানমন্ত্রীর বিশ্বাস রক্ষায় দল-মত নির্বিশেষে পার্বত্যবাসীর কল্যাণে কাজ করব। পরে স্থানীয় রাজার মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও নাগরিক সংবর্ধনায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম চৌধুরী, সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য আলহাজ্ব মো:শফিকুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য বাবু কাজল কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য বাবু ক্যসা প্রু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সদস্য কাজী মো: মহিউদ্দিন, বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু অমল কান্তি দাশ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার মেয়ের মোহাম্মদ সামসুল ইসলাম, বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ২নং কুহালং ইউপি চেয়ারম্যান মংপু মারমা,বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন,১নং রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্য অং প্রু মারমা, ৩নং বান্দরবান সদর ইউপি চেয়ারম্যান অংসাহ্লা মারমা, ৪নং সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা, ৫নং টংকাবতি ইউপি চেয়ারম্যান মাংয়াং ম্রো প্রদীপ, ৬নং জামছড়ি ইউপি চেয়ারম্যান ক্য চিং শৈ মারমা,বান্দরবান পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা ও কাউন্সিলর মোঃ হারুন সরদার,বান্দরবান পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর মুহাম্মদ কালু, সাধারণ সম্পাদক মোঃ জলিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মুহাম্মাদ আলী,৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিলন কোম্পানি, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিটু বড়ুয়া, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ দক্ষিণ শাখার সভাপতি সাবেক কাউন্সিলর মোঃ আবুল কালাম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক বাবু সুনীল কান্তি দাশ প্রকাশ সোনা রাম, সাংগঠনিক সম্পাদক সুমন তংচঙ্গা’সহ জেলার সাতটি উপজেলা, দুটি পৌরসভা এবং ৩৩টি ইউনিয়ন থেকে হাজার হাজার পাহাড়ি বাঙালি দলমত নির্বিশেষে বীরের নাগরিক সংবর্ধনায় যোগ দিতে ভিড় জমায়।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী পাহাড়ের অপরাজিত বীর ‘বীর বাহাদুর উ শৈ সিং’ ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে একটানা নির্বাচিত হয়েছেন। ৭ম বারের মতো নির্বাচিত পাহাড়ের অপরাজিত বীর সৈনিক বীর বাহাদুর উ শৈ সিং দীর্ঘ ২৫ বছর সংসদ সদস্য থাকার সময়ে ১৯৯৮ সালে উপমন্ত্রীর পদমর্যাদায় প্রথমবার এবং ২০০৯ সালে প্রতিমন্ত্রীর মর্যাদায় দ্বিতীয়বার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এবং ২০১৪ সালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সর্বশেষ ২০১৮ সাল হতে ২০২৪ সালের ৭জানুয়ারী পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

Share Button