গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও:
পবিত্র ঈদুল ফিতর সকল শিশুদের মাঝে বয়ে আনুক আনন্দ সহ পপ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শিশু একাডেমী পরিচালিত ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স এর উদ্যোগে ৩০ মে বৃহস্পতিবার সকাল ১২ টায় জেলা শিশু একাডেমি কার্যালয়ে অসহায় ও দুস্থ শিশুদের মাঝে সেমাই বিতরণ ও মেহেদী পরিয়ে উৎসব পালনের আয়োজন করা হয়েছে।
ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স এর ঠাকুরগাঁও জেলার সভাপতি হাজেরা তানজিম জিমের সভাপতিত্বে কিছু অসহায় দুঃস্থ শিশুদের কে দুধ,চিনি,সেমাই, মসলা ও একটি করে মেহেদী প্রদান করা হয়। সার্বিক সহযোগিতা করেন এনসিটিএফ এর সাধারণ সম্পাদক,মহিন সরকার, চাইল্ড পার্লামেন্ট সদস্য, নিশাত সাদাফ সৃষ্টি, ভলান্টিয়ার হাসনাহেনা। এসময় উপস্থিত ছিলেন, সাবেক জেলা ক্রীড়া অফিসার,আবু মহিউদ্দিন, সেভ দ্য চিলড্রেন ঠাকুরগাঁও জেলার ভাইস প্রেসিডেন্ট ও দি ডেইলি সান পত্রিকার জেলা প্রতিনিধি, মো:নূরে আলম শাহ, বাংলাদেশ শিশু একাডেমী, ঠাকুরগাঁও
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী । আয়োজকদের স্বাগত জানিয়ে শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী বলেন,প্রতি বছরের ন্যায় স্বল্প পরিসরে এবারও দুস্থ অসহায় শিশুদের মাঝে সেমাই চিনি বিতরণের আয়োজন করেছে এনসিটিএফ কর্মীবৃন্দ।পরে সাবেক জেলা ক্রীড়া অফিসার আবু মহিউদ্দিন তাদের এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় ধন্যবাদ জানান। পরে এনসিটিএফ কর্মী সৃষ্টি ও জিম অসহায় ও দুস্থ শিশুদেরকে নিজ হাতে মেহেদী পরিয়ে মেহেদী উৎসব পালন করেন।
