বিনোদন প্রতিবেদক :
বাংলাদেশের অতি সুনামধন্য সংগঠন মোহাম্মদ দ্বীপ কে তাঁর নৃত্যে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করেন।এবারের পদকগুলো ছিল তাঁর জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারন স্বাধীনতার ৫২ বছর ও তাঁর ৫০ বছর পূর্তি।বিজয়ের মাসে তাঁকে যে সম্মাননা দেওয়া হলে তিনি খুবই গর্ববোধ করছেন। পাশাপাশি তিনটি সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলকে প্রানঢালা শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সভাপতি আলী আশরাফ ভাই, উৎসব টেলিফিল্মের প্রতিষ্ঠাতা সারোয়ার সিদ্দিকি ভাই ও স্বাধীনতা সংসদের সাহেদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নৃত্যে বিশেষ অবদানের জন্য পদক দেওয়ার জন্য। বাংলাদেশ শিল্পকলা অডিটোরিয়ামে মোহাম্মদ দ্বীপ একক নৃত্যে পরিবেশন করেন ও তাঁর মায়ের হাত দিয়ে সম্মাননা গ্রহন করেন যা উপস্থিত সকলেই ব্যাপারটিকে স্পেশালভাবে নিয়েছেন।নৃত্যশিল্পী মোহাম্মদ দ্বীপ বলেন তাঁর এ সম্মাননাটি তাঁর মা’কে উৎসর্গ করেছেন। এরপর তিনি উৎসব টেলিফিল্মের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে আরো একটি সম্মাননা গ্রহন করেন। হৃদয়ে ৮৮ নামের অনলাইন চ্যানেল যা ১৯৮৮ সালের এস এস সি ব্যাচের বন্ধুদের দ্বারা পরিচালিত।তাদের দেওয়া এ সম্মাননাটি জীবনের একটি বড় পাওয়া বলে জানালেন।তিনি জানালেন স্বাধীনতা সংসদ তাঁকে পদক দেওয়াতে তিনি খুব গর্বিত অনুভব করছেন।
তবে আরো প্রায় ১০ টির মত সংগঠনের পদক গ্রহন না করতে পারায় দুঃখিত হয়েছেন। কারন তিনি খুব অল্প সময়ের জন্য বাংলাদেশে ছিলেন ও হরতাল অবোরোধের কারনে দুরে যেতে পারেননি তাই পদক গুলো পরবর্তীতে গ্রহন করবেন বলে জানিয়েছেন।
মোহাম্মদ দ্বীপ জানালেন, যে কোন কাজের স্বীকৃতি পেলে কাজের দায়িত্ব আরো বেড়ে যায় ও ভালো কিছু সৃষ্টি করতে উৎসাহ পাওয়া যায়। তিনি বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সভপতি জনাব আলি আশরাফ আখন্দ ভাইয়ের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।আন্তজাতিক নৃত্যশিল্পী মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায়সহ সকলের কাছে দোয়া চেয়েছেন।
