ঠাকুরগাঁও ঢোলার হাট ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁও সদর উপজেলার ২১ নং ঢোলার হাট ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে বুধবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ হল রুমে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। সভায়
২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন ঢোলার হাট ইউনিয়নের চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল। এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৮৪,৩৬,৭৬৪ টাকা, ব্যয় ধরা হয়েছে ৮৫,৬৬,৩৬৪ টাকা এবং ঘাটতির পরিমাণ ১,২৯,৬০০ টাকা। উক্ত বাজেট সভায় ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মলের সভাপতিত্বে বক্তব্য দেন ইউপি সচিব রিজওয়ানা মুস্তারী বর্না, ঢোলার হাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. সাইফুল ইসলাম, ঢোলার হাট
ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক সুরেশ চন্দ্র রায় প্রমূখ।

Share Button