কুড়িগ্রাম-৪আসনে আওয়ামীলীগ প্রার্থীর জনসভা

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম-৪আসনে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থীর অ্যাড. বিপ্লব হাসান পলাশের জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রৌমারী উপজেলার সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচন পরিচালনা কমিটির রৌমারী শাখার আয়োজনে এই জনসভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনী প্রচারনায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, আল নাহিয়ান খান জয়, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাবেক অধ্যক্ষ ফজলুল হক মনি এবং আওয়ামীলীগের প্রার্থীর অ্যাড. বিপ্লব হাসান পলাশ প্রমুখ।

Share Button