গাজীপুুুরে ২০ কোটি টাকা মুল্যের জাল ডলারসহ বিদেশী নাগরিক গ্রেফতার

পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরে মাস্টার বাড়ি এলাকা থেকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের জাল ডলারসহ, ডলার প্রতারণা চক্রের এক লাইব্রেরীয়ান নাগরিককে আটক করেছে র‌্যাব ১। এ সময় ওই নাগরিকের কাছে থাকা একটি ব্যাগ হতে প্রায় ২০ কোটি টাকা মূল্যের জাল ডলার উদ্ধার করা হয়।

র‌্যাব জানায় ওই লাইবেরিয়ার নাগরিক দেশের বিভিন্ন স্থানে প্রতারণা করে মানুষকে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয়। এরই অংশ হিসেবে গতকাল তিনি মাস্টারবাড়ি এলাকায় এক ব্যাংক কর্মকর্তাকে ৩৫ কোটি টাকা মূল্যের ডলার দেওয়ার কথা বলে, এবং গতকাল চার হাজার ডলার দিয়ে যায়। আজকে বাকি ডলার দেওয়ার জন্য ঐ নাগরিক মাস্টারবাড়ি এলাকায় আসেন এ সময় র‌্যাব ১ গোপন সংবাদের ভিত্তিতে ওই নাগরিককে আটক করে এবং তার কাছে থাকা জাল ডলার জব্দ করেন

Share Button