বান্দরবানে ২ এপিবিএনের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের অপারেশন্স সিসি নং- ২৩৩/২৩, তারিখঃ ০২/১২/২০২৩ খ্রিঃ মূলে এএসআই মোঃ রবিউল করিম সিকদার ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ বান্দরবান সদর থানা এলাকায় অভিযান ডিউটি করাকালীন সময়ে সদর থানাধীন কানা পাড়া এলাকায় অবস্থানকালে ইং ০২/১২/২০২৩ তারিখ ২০:৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার সদর থানাধীন বান্দরবান সদর উপজেলা পরিষদ এর প্রধান গেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী – ১। মোঃ রুবেল ওরফে আলামিন (৩৪), পিতা-মোঃ ইউনুছ মৃধা, মাতা-মোছাঃ ফাতেমা বেগম, সাং-বাঁশবাড়িয়া, (মীরা বাড়ি), ০৮নং ওয়ার্ড, থানা-দশমিনা, জেলা-পটুয়াখালী এ/পি- আর্মি পাড়া, (শাহ আলমের বাড়ির ভাড়াটিয়া), ০৭নং ওয়ার্ড, থানা- বান্দরবান সদর,জেলা-বান্দরবান এর হেফাজত হতে ৩ (তিন) কেজি ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য জাতীয় গাঁজা উদ্ধার করে উদ্ধারকৃত আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। এ বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানার মামলা নং-০৩, তারিখঃ ০২/১২/২৩খ্রিঃ মূলে, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রনআইন ২০১৮ এর ৩৬(১) সারণি ক্রমিক ১৯(ক) ধারায় মামলা রুজুকরা হয়। অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) ২ এপিবিএন, বাংলাদেশ পুলিশ।

Share Button