নাগেশ্বরীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে বোরো হাউব্রিড ও উফসী ধানের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের নিমিত্তে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন চত্বরে ১১ হাজার ৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণের উদ্ধোধন করা হয়।

এ সময় প্রতিজন কৃষকে ২ কেজি করে হাউব্রিড বীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান, উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ, কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, মহিলা ভাইসচেয়ারম্যান আমিনা বেগম অন্যনা, কৃষি সম্প্রসারণ অফিসার ইকবাল মাহমুদ, ফিরোজ হোসাইন প্রমুখ।

 

Share Button