গাজীপুরে অবৈধ ক্যাবল ব্যবসায়িকে জরিমানা।। মালামাল জব্দ

পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর সিটি করপোরেশনের বাংলা বাজার এলাকায় সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত এক অভিযান চালিয়ে এক ক্যাবল ব্যবসায়িকে লাখ টাকা জরিমানা ও মালামাল জব্দ করেছে।

গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন স্থানীয় ইমন ক্যাবল নেটওয়ার্ক-এর মালিককে ওই জরিমানা ও আদায় করেন।
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন জানান, কোন অনুমতি বা লাইসেন্স না নিয়ে ইমন ক্যাবল নেটওয়ার্ক মালিক ইমন হোসেন দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্টার গ্রুপের বিভিন্ন চ্যানেল চালিয়ে আসছেন।

রোববার দুপুরে ইমন ক্যাবল নেটওয়ার্কের অফিসে অভিযান চালিয়ে ও এলাকাবাসীর কাছে তথ্য নিয়ে ওই অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরে ইমনের বিরুদ্ধে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬ আইনে ওই জরিমানা ও মালামাল জব্দ করা হয়েছে

Share Button