নৌকার মাঝি হলেন যেসব তারকা

নয়া খবর ডেস্ক:

এবার মনোনয়ন পেয়েছেন শোবিজ অঙ্গনে তিনজন তারকা। তারা হলেন- অভিনেতা আসাদুজ্জামান নূর, ফেরদৌস আহমেদ এবং জনপ্রিয় বাংলা লোকগানের সংগীতশিল্পী মমতাজ বেগম। এর আগে আসাদুজ্জামান নূর ও মমতাজ আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে এমপি হলেও নায়ক ফেরদৌস এবারই প্রথম নৌকার টিকিট পেলেন।

এর আগে কয়েক দফায় দলের পার্লামেন্টারি বোর্ডের সভায় প্রার্থী ঠিক করে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

এবার নির্বাচনে অংশ নিতে প্রায় এক ডজন তারকা আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন। সেখান থেকে যাচাই-বাছাইয়ের পর কয়েকজন তারকার মনোনয়ন চূড়ান্ত করা হয়।

ঢাকা–১০ আসন থেকে মননোয়ন দেওয়া হয়েছে নায়ক ফেরদৌসকে। নীলফামারী-২ আসন থেকে এবারও মনোনয়ন পেয়েছেন কিংবদন্তি অভিনেতা আসাদুজ্জামান নূর। অন্যদিকে, মানিকগঞ্জ-২ আসনেও এবার মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

রোববার (২৬ নভেম্বর) দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল সোয়া ৪টার দিকে নাম ঘোষণা শুরু করেন।

Share Button