মোঃ মাহমুদুন্নবী আতিক, কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের কচাকাটা থানায় বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও পবিত্র কুরআন বিতরণ সম্পন্ন।
আজ ২৬ মে অনুষ্ঠিত ইফতার মাহফিলের পূর্বে হাফেজ ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণ করেন মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃবৃন্দরা।

ইফতার ও দোয়া মাহফিলে কচাকাটা থানা মাদরাসা ছাত্রকল্যাণের পৃষ্টপোষক, মোঃ আলেফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- কুড়িগ্রাম জেলা মাদ্রাসা ছাত্রকল্যানের পৃষ্টপোষক, হাফেজ মোঃ হামিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- কচাকাটা থানা মাদরাসা ছাত্রকল্যাণের উপদেষ্টা, মাওঃ মোঃ এনামুল হক। আরো উপস্থিত ছিলেন, মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদ, কুড়িগ্রাম জেলা দায়িত্বশীল- মোঃ আব্দুল হালিম সরকার (রানা), থানা দায়িত্বশীল- মোঃ মোশারফ হোসেন, মোঃ মাহমুদুন্নবী আতিক, মোঃ কামারুজ্জামান ও বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা।

