কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার প্রস্তাবিত কচাকাটা উপজেলার মাদারগঞ্জ বাজারে ওয়ার্কশপের দোকান গত ৩ তারিখ চুরি হয়।
দোকানের মালিক বাজারের পশ্চিমে বকুলতলা গ্রামের আব্দুর রহমান এর পুত্র আবু রায়হান ওরফে আওলাদ হোসেন (১৮) জানান মাদারগঞ্জ বাজারে আমার ভাই ভাই নামীয় ওয়ার্কশপের দোকান রয়েছে। প্রতিদিনের ন্যায় ০৩ নভেম্বর রাত্রী আনুমানিক ১০ ঘটিকায় দোকান বন্ধ করে বাড়ীতে চলে যাই। পরের দিন ০৪ নভেম্বর সকাল ০৮ ঘটিকায় ওয়ার্কশপের সামনে গিয়ে সামনের কাঠের ঝাপ কাটা দেখতে পাই। সাক্ষী শাহিন আলমকে দেখিয়ে থানায় অভিযোগ দাখিল করি। সর্বমোট আনুমানিক মূল্য ৬০,০০০/- (ষাট হাজার) টাকার মালামাল চুরি হয়।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ ওসি বিশ্বদেব রায় জানান, উক্ত এজাহারের পেক্ষিতে দ্বায়ীত্বরত এসআই সাহাদত হোসেন সঙ্গীয় ফোর্স তদন্তের এক পর্যায়ে কচাকাটা থানার মামলা নং-০৭, ১৩/১১/২০১৩ ইং,৪৫৭,৩৮০ ধারায় মাদারগঞ্জ বাজারের মকবুল হোসেন হোসেনের পুত্র আরিফ হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে।
এবং আসামীর ভাষ্যমতে সঙ্গে থাকা ও চোরাইকৃত মালামাল ক্রয়ের অভিযোগে মাদারগঞ্জ বাজারের ঝন্টু মিয়ার ছেলে আবুল কাশেম (২৪), গোলেরহাট গ্রামের
শ্রী রেবেন চন্দ্রের ছেলে করিমন চন্দ্র (৩৫), নয়ানাটারী (সবেদের মোড়) গ্রামের নুর ইসলামের ছেলে রাহিমুল ইসলাম (৩৩) কে গ্রেফতার পূর্বক পুলিশ স্কটের মাধ্যমে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
