ফেসবুকে মনিরামপুরের এসএসডিও মিথ্যা প্রচার করে অর্থ বানিজ্য করছে

যশোর প্রতিনিধিঃঃ

যশোর মনিরামপুর পরিবার ও সমাজ উন্নয়ন সংস্থা নামে একটি সংগঠন সংক্ষেপে (এসএসডিও) দীর্ঘদিন ধরে ফেসবুকে মিথ্যা প্রচার চালিয়ে বাজার কালেকশন, সমাজের বিভিন্ন বিত্তবান ও বিদেশি দাতাদের কাছ থেকে সমাজ উন্নয়ন ও রক্তদানের নামে অর্থের হরিরলুট চালিয়ে যাচ্ছে। বিশেষ এক নির্ভারযোগ্য সূত্রে জানাযায় এই সংগঠনে সভাপতি দেব বিশ্বাস মনিরামপুর বাজারে দুবাই কসমেটিক নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করতেন এবং সে দীর্ঘদিন বিদেশে ছিলেন। দেবের বিষয়ে মনিরামপুর খোঁজ খবর নিয়ে আরো জানাযায় দেব হঠাৎ নিজ ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে এফএসডিও নামে একটি সংগঠন গড়ে তোলেন। এই সংগঠনের বিভিন্ন সমাজ উন্নয়ন মূলক কার্যক্রম সোসাল মিডিয়া ফেসবুকে পোষ্ট করে গড়ে তুলেছেন বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশি দাতা। যারা প্রতিনিয়ত চাঁদা দিয়ে থাকেন। কিন্তু আসল রহস্য হলো এই সংগঠনের কাজের চেয়ে প্রচার বেশি। এবং মিথ্যা প্রচার চালিয়ে প্রবাসীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া এমনটাই মন্তব্য অনেকের।কেশবপুরের এফএসডিও এর একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই গ্রুপে কিছু লোক আছে যারা রক্ত দেওয়ার পর টাকা নেয় আর টাকা কালেকসন করে সেই টাকা নিজে খরচ করে।

এফএসডিও সংস্থার মিথ্যা প্রচারের সম্পর্কে ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট কিডনি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মোঃশাহাদাৎ হোসেন (৫৮) পেসেন্টের ছেলে মোঃ শাহ্ জালাল বলেন আমার বাবা দীর্ঘদিন অসুস্থ হয়ে ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হিমোগ্লোবিন কমে যাওয়ায় ও+ রক্তের প্রয়োজন পড়ে।

তখন আমি আমার ফেসবুক আইডিতে বিজ্ঞাপ দি এবং বিভিন্ন রক্তদান সংস্থার সাথে যোগাযোগ করি।এবং মনিরামপুরের সংস্থা এফএসডিও’র কাছে সহোযোগিতা কামনা করি। কিন্তু এফএসডিও আমাকে কোন প্রকার সাহায্য করতে পারেনাই।পরবর্তীতে আমার বাবার বন্ধু ছেল মোঃ ইলিয়াস হোসেন আমার ফেসবুকে বিজ্ঞান মারফত জানতে পেরে ১৬মে রক্ত দান করেন।১৭মে একই ভাবে মনিরাপুরের ছাত্রলীগের কর্মী ছোটভাই মোঃ সজিব হোসেন এর মাধ্যমে যশোর ছাত্রলীগের এক কর্মী মোঃ রেজা আমার বাবাকে রক্ত দান করেন।এবং সর্বশেষ ১৯শে মে আমার অফিসে সহকর্মী কমোলেস হাওলাদার আমার বাবাকে রক্তদান কারনে। আমি এই রক্তদাতাদের ছবি কৃতজ্ঞতা প্রকাশ করে ফেসবুকে প্রকাশ করলে এফএসডিও সেই ছবির ব্যক্তিদের নাম পরিবর্তন করে এফএসডিও সংস্থার সভাপতি দেব বিশ্বাস নিজ সংগঠন সদস্য হিসাবে ফেসবুকে পোষ্ট করেন। কিন্তু আদেও এই রক্ত দাতাদের এসএসডিও সাথে কোন প্রকার সম্পর্ক নেই বলে জানান রক্ত দাতারা।

এখানে সবচেয়ে ভাবার বিষয় এফএসডিও রুগি মোঃ শাহাদাৎ হোসেনের রক্ত দাতা ইলিয়াসের নাম পরিবর্তন করে নাম দেয় উত্তম রায়,কমলোসের নাম পরিবর্তন করে নাম দেয় অমিত মন্ডল ও রেজার নাম পরিবর্তন করে নাম দেয় শিমুল মন্ডল। এই বিষয়ে জানতে চাইলে রক্ত দাতা ইলিয়াস, কমোলেস ও রেজা বলেন আমরা এই সংগঠনের সদস্য তো দূরের কথা এই সংস্থা কোথায় তাও জানিনা।

এখন প্রশ্ন হলো তাহলে এফএসডিও কেন মিথ্যা প্রচার ও দূর্নীতি করে। এ বিষয়ে বিশেষ এক নির্ভারযোগ্য তথ্যে জানা যায় তারা এটা করে প্রবাসী ডোনার দের দেখিয়ে অর্থ বানিজ্য করে আচ্ছে দীর্ঘদিন ধরে। এবং এর আগেও এফএসডিও অন্য সংস্থার রক্ত দাতাদেরকে নিজের সংস্থা নামে প্রচার করেছে বলে জানা য়ায়। তবে এই মিথ্যা প্রচারের ও দূর্নীতির বিষয়ে দেব বিশ্বাসের কাছে জানতে চাইলে দেব বিশ্বাস কোন উত্তর না দিয়ে আমতা আমতা করতে করতে কোন সঠিক উত্তর না দিয়ে ফোন কেটে দেয়।

Share Button