কুড়িগ্রামে মোটরসাইকেলে বিশেষ কায়দায় ইয়াবা পাচারকালে গ্রেফতার-২

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেলে ভিতর বিশেষ কায়দায় রাখা ২০০ পিস ইয়াবা ট্যাবলেট পাচারকালে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

রোববার (১২ নভেম্বর) সন্ধার দিকে উপজেলার ব্রাক মোড় এলাকার একটি ব্রিজের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ইয়াবা ট্যাবলেট পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ব্র্যাক অফিস এলাকায় ব্রিজের উপর একটি গ্ল্যামার মোটরসাইকেল তল্লাশি করে গাড়ির এয়ার ক্লিনার বক্সের ভিতরে বিশেষ কায়দায় রাখা ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের আলিম মিয়ার ছেলে লিমন মিয়া (২৬) ও ফুলবাড়ী সদর ইউনিয়নের চান্দের বাজার এলাকার ইউনুস আলীর ছেলে মতিউর রহমান (২৩)।

ফুলবাড়ী থানা পুলিশের পরিদর্শক তদন্ত নাজমুস সাকিব জানান, গ্রেফতারকৃত ওই দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Share Button