গোবিন্দগঞ্জে মোহনা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নয়া খবর ডেস্ক:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানা আয়োজনে মোহনা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) রাত ১১টায় উপজেলার প্রেস ক্লাবে ১৩তম আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজনের শুরুতেই আতশবাজি করা হয়। পরে আমন্ত্রিত নেতৃবৃন্দদের নিয়ে মোহনা টিভির শুভ কামনায় সংক্ষিপ্ত বক্তব্য শেষে রাত ১২টা ১ মিনিটে কেক কর্তন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ পৌর মেয়র মুকিতুর রহমান রাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উপজেলা শাখার সভাপতি ও গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক এম এ মতিন মোল্লা, গোবিন্দগঞ্জ থানায় কর্মরত সদ্য পুলিশ পরিদর্শক পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার, বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জীবু, সাপমারা ইউপি চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল আকন্দ বুলবুল, কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক তৌকির হাসান রচি।

মোহনা টিভির বগুড়া ব্যুরো চীপ ও গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন মোহনা টিভির গোবিন্দগঞ্জ পাঠক ফোরামের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রধান আতাউর রহমান।

সাংবাদিক মাহমুদ হাসান নাইম ইসলামের সঞ্চালনায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বিষ্ণু কুমার নন্দী, তাহেদুল ইসলাম, শাহ আলম সাজু, আনোয়ারুল ইসলাম, উজ্জ্বল হক প্রধান, জিল্লুর রহমান,মশিউর রহমান বাবু,জোবাইদুর রহমান সাগর, মামুন শেখ, পাপ্পু, শাহীন, রিকন রেজওয়ান, রফিকুল ইসলাম, এমটিআই আহাদ ও প্রকাশ গুপ্ত প্রমুখ।

Share Button