চিলমারীতে অবরোধ সমর্থনে রেলপথে উপজেলা যুবদল ও ছাত্রদলের অবস্থান কর্মসূচী

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ডাকে সারাদেশে ৪৮ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনের কর্মসূচি সর্বাত্মক পালনের জন্য, চিলমারী উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক, সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম সাদ্দাম এর নেতৃত্বে, চিলমারী পাম্পের মোড় এলাকায়, রেলপথে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন হৃদয়, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোঃ সালমান ফারসী, ছাত্রনেতা মোঃ মামুন মিয়া, মোঃ সবুজ মিয়া, মোঃ ইউসুফ মিয়া ও ৩নং থানাহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নান্টু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Button