বান্দরবান ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:

ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলা কার্যালয়ের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষা -২০২৩ সনের জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নৈতিক চরিত্র গঠনে উদ্বুদ্ধকরণ ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান ৮নভেম্বর বুধবার সকাল ১০টায় বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। বান্দরবান ইসলামিক ফাউন্ডেশন এর উপপরিচালক মোঃ সেলিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উম্মে কুলসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিট), অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম,জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফরিদুল আলম হোসাইনি, বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু,সাংবাদিক মুহাম্মাদ আলী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনের সদর উপজেলা সুপারভাইজার মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৬০জন শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। বান্দরবান কালেক্টর স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সচিব তংচঙ্গা বলে, ‘আমি এখন বান্দরবান শহরের একটি কলেজে ভর্তি হয়েছি। অনেক বন্ধু ভর্তি হয়েছে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন কলেজে। সংবর্ধনা অনুষ্ঠানে এসে অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হলো এটা খুব আনন্দের।

প্রধান অতিথি বলেন, ছাত্র জীবন ভবিষ্যৎ কর্মজীবন সুন্দর করার একটি প্লাটফর্ম, যে শিক্ষার্থী যত বেশি পড়াশুনা মনোযোগী হবে, সে শিক্ষার্থী প্রতিটি ক্ষেত্রে ততবেশি উন্নতি করবে। শিকার কোন বিকল্প নেই, আমরা ছাত্র জীবনে ১৪- ১৬ঘন্টা দিনে ও রাত জেগে কষ্ট করে পড়াশোনা করছি।

সভাপতি বক্তব্যে বলেন, মেধাবী শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নৈতিক চরিত্র গঠনে উদ্বুদ্ধকরণ ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে আরো জ্ঞান অর্জন করতে বই পড়ার কোন বিকল্প নেই। তাই শিক্ষার্থীরা লাইব্রেরীতে গিয়ে পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে এই প্রত্যাশা।

Share Button