নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ বিওপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। শনিবার সকালে মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভায় কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন এর উপ পরিচালক মেজর মাহাবুব আলম এর সভাপতি বক্তব্য দেন নাগেশ্বরী উপজেলা কর্মকর্তা কাউছার আহম্মেদ, কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায, বল্লভের খাষ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস.এম আব্দুর রাজ্জাক, কেদার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ.খ.ম ওয়াজিদুল কবীর রাশেদ, কচাকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদৎ হোসেন, কেদার মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজুল মন্ডল, মাদারগঞ্জ বণীক সমিতির রেজাউল ইসলাম হিরা প্রমূখ।
উল্লেখ থাকে যে ২ নভেম্বর স্থানীয়দের সাথে মাদারগঞ্জ বিওপির সদস্যদের সাথে তুচ্ছ বিষয়ে দ্বন্দ সৃষ্টি হয়। ভবিষ্যতে এ ধরনের দ্বন্দ যাতে সৃষ্টি না হয় এ বিষয়ে মতবিনিময় সভায় জনসাধারনকে সচেতন করা হয়। এছাড়া চোরাচালান রোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
