বান্দরবানে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ ও আহতদের চেক বিতরণ

মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:

বান্দরবানে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ ও গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষম কর্মকর্তা কর্মচারী পরিবারের সদস্যদের পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৫শে অক্টোবর দুপুরে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে কুলসুম এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

এসময় চকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী বান্দরবান প্রধান ডাকঘরের কম্পিউটার অপারেটার, অনুশ্রী দাশের পরিবার কে ৮ লক্ষ টাকা, বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের বাগান মালি, মোঃ রোস্তম আলীর পরিবারকে ৪ লক্ষ টাকা, গণপূর্ত বিভাগের ফেরোপ্রিন্টার মোঃ সোলাইমানের পরিবারকে ৮ লক্ষ টাকা, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, রুমা কার্যালয়ের সাব অফিসার মোঃ মোজাম্মেল হকের পরিবারকে ৮ লক্ষ টাকা এবং আরো একজনের পরিবারকে ৪ লক্ষ টাকা সহ ৫ জনের পরিবারের মাঝে ৩২ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার,হোসাইন মোঃ রায়হান কাজেমি, স্থানীয় সরকার উপ-পরিচালক এস এম মনজুরুল হক, পিপি অ্যাডভোকেট ইকবাল করিম,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক সত্যজিৎ মজুমদার’সহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা, অনুদানের চেক গ্রহিতা পরিবারের সদস্য বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Share Button