কুড়িগ্রাম জেলায় শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রাম জেলায় শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব নির্বাচিত হয়েছে নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজ। “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভিক নির্মল দুর্জয়” এই প্রতিপাদ্য বিষয়ে জেলা প্রশাসনের আয়োজনে বুধবার “শেখ রাসেল দিবস ২০২৩” উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি অডিটরিয়ামে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়।

এতে জেলার শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব নির্ধারণ প্রতিযোগিতায় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজকে প্রথম স্থান নির্ধারণ করে সনদপত্রসহ পুরস্কার প্রদান করা হয়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুকের নিকট আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম পৌরসভার মেয়র মো. কাজীউল ইসলাম, জেলা জজকোর্টের আইনজীবী এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিল্পকলা একাডেমির সাধরণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ।

Share Button