বান্দরবান খাদিজাতুল কুবরা (রা:) আদর্শ মাদরাসা ও হেফজখানার উদ্যোগে বার্ষিক সীরাত সেমিনার ও পুরস্কার বিতরণ

মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান খাদিজাতুল কুবরা (রা:) আদর্শ মাদরাসা ও হেফজখানার উদ্যোগে বার্ষিক সীরাত সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৯অক্টোবর- ২০২৩ বৃহস্পতিবার সকালে অত্র মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদরাসার সম্মানিত পরিচালক ও বান্দরবান বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী এহসানুল হক আল মুঈন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য আলহাজ্ব শফিকুর রহমান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা ও বান্দরবান পৌরসভার মেয়ের মোহাম্মদ সামসুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মাবুদ,বান্দরবান মডেল একাডেমী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম, সাংবাদিক মুহাম্মদ আলী।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা সেলিম উদ্দিন, হাফেজ মাওলানা আলী আকবর, মাওলানা নুর হোসেন, হাফেজ মাওলানা হেলান উদ্দিন, মাস্টার ইব্রাহিম, মাওলানা সেলিম উল্লাহ, জাহাঙ্গীর, আরাফাত সহ অন্যান্য শিক্ষক ও মাদ্রাসা ও হেফজ খানা’র ছাত্র-ছাত্রীবৃন্দ।

সীরাত সেমিনারে বিজ্ঞ আলেমগণ এবং অতিথিরা ছাত্র -ছাত্রীদের উদ্দেশ্যে বিশেষ নসিহত পেশ করেন। অনুষ্ঠানে অতিথিগণ ২৭জন ছাত্র- ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Share Button