ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা পরিষদ চত্ত¡রে জব্দকৃত ২ হাজার ৬৮০ মিটার জাল পুড়িয়ে ধ্বংস করেন সহকারী কমিশনার ভূমি তাহমিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান রানা, ভুরুঙ্গামারী থানা পুলিশের একটি দল সহ অন্যান্যরা।
এর আগে মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের নেতৃত্বে শিলখুড়ী ইউনিয়নের শালজোড়ে মৎস্য সম্পদ উন্নয়ন আইন বাস্তবায়ন কল্পে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে দুধকুমার নদে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল ও ৬৮০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয় এবং ৩ ব্যক্তিকে জরিমানা করা হয়।
