কুড়িগ্রামে শেখ রাসেলের জন্মদিনে রোবটিক্স কর্ণারের ভিত্তি প্রস্তর উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি: 
কুড়িগ্রামে বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের শুভ জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুলে টেলিকনফারেন্সের মাধ্যমে রোবটিক্স কর্ণারের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও দিবসটি উপলক্ষে শেখ রাসেলের জীবনী ভিত্তিক কুইজ, রচনা, চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন, শেখ রাসেলের জীবনাদর্শ নিয়ে ডকুমেন্টরি প্রদর্শন ও হৃদয়ে রাসেল নামে একটি দেয়ালিকা প্রকাশ করা হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহকারী বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন রিভার ভিউ হাই স্কুলের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম, সিনিয়র শিক্ষক ফিরোজা বেগম সাধনা সরকার, ফিরোজা পারভীন, সহকারী শিক্ষক রাশেদুজ্জামান তাওহীদ, ফরিদ উদ্দিন প্রমুখ।  অনুষ্ঠানে শিশু রাসেলের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা আজম আলী। অনুষ্ঠানে ৫ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Share Button