নাগেশ্বরীতে শেখ রাসেল দিবস পালিত

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। “শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়” এই প্রতিপাদ্য বিষয়ে, উপজেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি র‌্যালী বের হয়ে সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর, উপজেলা চেয়ারম্যান মোসÍফা জামান, সহকারী কমিশনার (ভূমি) আশিক আহম্মেদ, ভাইসচেয়ারম্যান রুকনুজ্জামান শিমু, মহিলা ভাইসচেয়ারম্যান আমিনা বেগম অন্যনা,কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, নাগেশ্বরী থানার অফিসার ইনর্চাজ আশিকুর রহমান আশিক, সহকারী প্রোগামার ইলিয়াজ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান নান্টু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জামাল হোসেন, প্রকল্প বাস্তবাযন কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার গোলাম মোস্তফা, উপজেলা সমবায় অফিসার বিধু ভূষন রায় প্রমুখ।

Share Button