হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে ইউনিয়ন ডিজিটাল তথ্যসেবা সংযুক্তি হোল্ডিং নম্বর প্লেট স্থাপনের কাজের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় উপজেলার মাটিকাটা এলাকায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন’র বাড়িতে এই কাজ এর আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের নীতিমালা অনুযায়ী প্রথম পর্যায়ে ডিজিটাল তথ্য সেবা সংযুক্ত হোল্ডিং নম্বর প্লেট স্থাপনের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, থানাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোক্তার আলী, চ্যানেল ৬৯ এর চেয়ারম্যান মোঃ আলমগীর হোসাইন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, দৈনিক বর্তমান কথা পত্রিকার চিলমারী প্রতিনিধি মোঃ আক্তারুজ্জামান আসিফ, ও সকল ভোলান্টিয়ার ছিলেন।
ডিজিটাল তথ্য সেবা হোল্ডিং নম্বর প্লেট সরকারি তথ্য অনুযায়ী ডিজিটাল করনে সাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে সংরক্ষণ করতে সরকার এ-উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
