চিলমারীতে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে ‘বাংলার মেহনতি মানুষ একহও, দুনিয়ার মজদুর একহও’- এই স্লোগানকে সামনে রেখে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ই অক্টোবর) সকালে জাতীয় শ্রমিক লীগের আয়োজনে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পন করা হয়েছে। এবং কার্যালয়ের ভিতরে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়েছে। এরপর সংগঠনটির ব্যানারে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় পরে তা উপজেলার প্রধান সড়ক গুলো প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে বঙ্গবন্ধুর মূর‌্যালে পুষ্পমাল্য অর্পন করেছেন। পরে সকল শহিদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে। এ সময় জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ জামিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা ও সভাশেষে সকল নেতাকর্মীদের উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Share Button