কালিয়াকৈরে মাদক বিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম মহোদয়ের নির্দেশে গাজীপুর জেলা জুড়ে মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে পরিচালনা করে মোঃ সেলিম (৪৫) এবং । মোঃ আলমগীর হোসেন কাউল (৫০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃত মো.সেলিম উপজেলার রতনপুর এলাকার মৃত.জব্বার মিয়া ছেলে এবং মোঃ আলমগীর হোসেন কাউল উপজেলার রতনপুর রেল স্টেশন এলাকার মোঃ সিরাজ মিয়া ছেলে। তারা দীর্ঘ দিন যাবত ওই এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করে আসছিলেন।

গাজীপুর ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গাজীপুর ডিবির মাদক বিরোধী স্পেশাল টীম অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন এর তত্ত্বাবধানে উপ-পরিদর্শক (এসআই) মো.মোজাম্মেল হক এর নের্তৃত্বে কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে মো.সেলিম ও মো.আলমগীর ওরফে কাউলকে ১ কেজি গাজা ও ২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করে।

পরে শুক্রবার তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Share Button