নাগেশ্বরীতে ১৭ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক

কীর্ত্তিকা সেন বিল্টু, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

নাগেশ্বরীতে ১৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সোয়া ২ টায় তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটক মাদক কারবারী মিজানুর রহমান রামখানা ইউনিয়নের দক্ষিন রামখানা কামারটারী গ্রামের হানিফ আলীর ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাতে রামখানার দক্ষিন রামখানা কামারটারীতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারী মিজানুরকে তার বাড়ি থেকে আটক ও উদ্ধার করা হয় ১৭ কেজি গাঁজা।

নাগেশ্বরী থানার ওসি তদন্ত সারওয়ার পারভেজ এর সত্যতা নিশ্চিত করেন।

Share Button