মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:
জাতীয় কন্যাশিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
“বিনিয়োগে অগ্রাধিকার কন্যা শিশুর অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে ৩০সেপ্টেম্বর শনিবার সকালে একটি রেলি হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে সদর উপজেলা পরিষদ মিলনায়তন এসে শেষ হয়। বান্দরবান সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তন অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আমজাদ হোসেন।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বান্দরবান জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক আতিয়া চৌধুরী, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বান্দরবান সদর কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোমেন চৌধুরী।
সভায় বক্তারা বলেন, আজ জাতীয় কন্যা শিশু দিবস, এই দিবসের প্রতিপাদ্য বিষয় বিনিয়োগে অগ্রাধিকার কন্যা শিশুর অধিকার এর গুরুত্ব আমরা কন্যা শিশু-প্রযুক্তিতে সমৃদ্ধ বিনিয়োগ বাড়িয়ে ,স্মার্ট বাংলাদেশ গড়বো। বর্তমান সরকার শিশু ও নারীদের জীবন মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, শিশু ও নারী অধিকার বাস্তবায়নে অনেকটা এগিয়ে এসেছে, আগামীতে আরো বেশী অধিকার বাস্তবায়ন হবে বলে মনে করেন বক্তারা। কন্যা শিশুদের শিক্ষায় ও প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলবো, আসুন আমরা শিশুদের সুরক্ষায় আরো বেশী যত্নশীল হবো এই প্রত্যাশা রইলো।
