ডিজিটাল মার্কেটিং এজেন্সি Apps “Inovate” এর আত্মপ্রকাশ

কীর্ত্তিকা সেন বিল্টু, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

আত্মপ্রকাশ করেছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি Apps “Inovate” । বুধবার সকাল ১১ টায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার প্রেসক্লাব নাগেশ্বরীতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ ঘোষণা দেন Inovate Digital এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জয়ন্ত চৌধুরী।

এ সময় তিনি বলেন, এটি বাংলাদেশের প্রথম ডিজিটাল মার্কেটিং এজেন্সি এ্যাপস। এই এ্যাপসটি ব্যবহার করে প্রতিষ্ঠানটি থেকে দেশের যেকোন প্রান্ত থেকে সরাসরি ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিতে পারবেন ক্ষুদ্র ও বড় ব্যবসায়ীগণ। এছাড়াও এ এ্যাপসটি থেকে ফেইসবুক বুস্টিং বা এডস, গুগল এডস, ইউটিউব এডস, ইন্সটাগ্রাম এডস, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এসইও, ওয়েবসাইট ডিজাইন এবং ওয়েবসাইট ডেভলভমেন্ট সম্পর্কিত পরিসেবা নেওয়া যাবে। পর্যায়ক্রমে কোম্পানিটি আরো মার্কিটিং পরিসেবা যুক্ত করবে। আনুষ্টানিক যাত্রা শুরুর আগে থেকেই প্রতিষ্ঠানটি আস্থার সাথে ২০১৮ সাল থেকে তাদের ওয়েবসাইট এবং ফেইসবুক পেইজ থেকে সার্ভিস দিয়ে আসছে। Apps টি ডাউনলোড করতে আপনারা Google Play Store এ গিয়ে Inovat লিখে সার্চ করে ফোনে Install করতে পারবেন। অথবা https://bit.ly/inovateapps লিংকে ভিজিট করে সরাসরি ডাউনলোড করতে পারবেন। গ্রাহক রংপুর ৪তলা মোড়ে Inovate Digital অফিসে গিয়েও এ সংক্রান্ত যে কোন পরিসেবা নিতে পারবেন।

উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি লিটন চৌধুরী, সম্পাদক পাভেল জামান, যুগান্তর প্রতিনিধি জোবায়ের সিদ্দিকী স্বপন, সংবাদ প্রতিনিধি মনোয়ার হোসেন সিদ্দিকী, ইত্তেফাক সংবাদদাতা কীত্তিৃকা সেন বিল্টুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স সংবাদ মাধ্যমের সংবাদকর্মী।

Share Button