বান্দরবানে SEIP প্রকল্পের ওরিয়েন্টেশন ও জেন্ডার সেন্সিটাইজেশন ওয়ার্কশপ

মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান সদর ইউনিয়নের সম্মেলন কক্ষে ২৬সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার SEIP প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে ওরিয়েন্টেশন ও জেন্ডার সেন্সিটাইজেশন ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটিতে ৩নং বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংসাহ্লা মারমা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন SEIP প্রকল্পের ওর্য়াকশপ ফেসিলিটেটর মো:আবু আজম নূর,সোশ্যাল মার্কেটিং অফিসার মো: রাফসান জানি, এছাড়াও আরো উপস্থিত ছিলেন ৩নং বান্দরবান সদর ইউপি সচিব বোধিসত্ত্বা বড়ুয়া, গোয়ালিয়াখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন চন্দ্র সুশীল, রেইচা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশীষ কুমার দেব, ৩নং বান্দরবান সদর ইউপি প্যানেল চেয়ারম্যান বিরলাল তংচঙ্গা, রেইচা থলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফুর রশিদ, সাংবাদিক মুহাম্মাদ আলী,বান্দরবান (টিটিসি) জব প্লেসমেন্ট অফিসার মো:মোরশেদ,রিপোর্টার মো: ইব্রাহিমসহ ৩নং বান্দরবান সদর ইউপি সদস্যবৃন্দ।

বক্তারা বলেন,বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের আর্থসামাজিক উন্নয়নের দেশের অন্যতম অনুঘটক হিসেবে বিবেচিত। টেকসই উন্নয়ন ও ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে স্থানে দেয়ার অংশ হিসেবে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ২০১৪ সাল থেকে স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SEIP) বাস্তবায়ন করছে। ২০১৪ সালের জুলাই মাসে শুভ প্রকল্পের মাধ্যমে ২০২৪ সালের মধ্যে দেশের বিভিন্ন সেক্টরে আট লক্ষ চল্লিশ হাজার দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে।

Share Button