সুমন আহমেদ, চাঁদপুর প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সারা দেশের ন্যায় চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ পালন করা হয়েছে।
আজ রবিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
জেলা বিএনপির আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ সফল করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা, চাঁদপুর-২ আসনের ৪ বারের সংসদ সদস্য, সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা মরহুম নুরুল হুদা সাহেবের জ্যেষ্ঠ পুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক গত জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে বিএনপি’র প্রাথমিক দলীয় মনোনয়ন প্রাপ্ত জননেতা তানভীর হুদা’র নেতৃত্বে হাজারো নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধা, মতলব উত্তর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, সহসভাপতি ইয়াছিন মোল্লা, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও প্যানেল মেয়র শাহ গিয়াস, বিএনপি নেতা হাজী মোঃ জাকির, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, মতলব পৌর যুবদলের সাবেক সভাপতি জসিম মিঝি, বিএনপি নেতা আব্দুল করিম, মতলব উত্তর উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহআলম ভুইয়া, যুবদল নেতা হালিম সরকার রিংকু, ইউপি সদস্য মোঃ সায়েম, আবু তাহের সুমন, বিল্লাল হোসেন, মতলব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক সারোয়ার ফরাজী, আল আমিন প্রমুখ। জেলার অন্যান্য উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিমের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাই তার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন। কিন্তু এই সরকার তাকে অবৈধভাবে বন্দি করে রেখেছে। বেগম খালেদা জিয়ার কোনো কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে।
এ সময় দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর এবং নতুন নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন দাবি করেন বক্তারা।
