বান্দরবান সৎসঙ্গ বিহার উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:

বর্তমান সরকারের আমলে জেলায় সকল ধর্মের জন্য অভূতপূর্ব ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নাই,বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে প্রায় নব্বই লক্ষ টাকা ব্যয়ে জেলার মেঘলা পর্যটন এলাকায় বান্দরবান সৎসঙ্গ বিহার এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

২২শে সেপ্টেম্বর শুক্রবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বান্দরবান সৎসঙ্গ বিহার মেঘলা এর আয়োজনে বিহার এর নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বান্দরবান সৎসঙ্গ বিহার পরিচালনা কমিটির সভাপতি এ্যডভোকেট তপন কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফজলুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহ আলম, পৌরসভার মেয়র মোঃ সামসুল ইসলাম,জেলা পরিষদের সদস্য, লক্ষী পদ দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী, আবু বিন ইয়াছির আরাফাত, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান সৎসঙ্গ বিহার মেঘলা এর পরিচালনা কমিটির সদস্য বৃন্দ,জেলার বিভিন্ন জায়গা হতে আশা পূন্যার্থী বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিকস্ মিডিয়ার সাংবাদিক বৃন্দ। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে প্রায় ৯০লক্ষ টাকা ব্যয়ে সৎসঙ্গ বিহারের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী।

এর পূর্বে মন্ত্রী জেলার মেঘলা পর্যটন এলাকায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ৪৫ লক্ষ টাকা ব্যায়ে পার্বত্য জেলা পরিষদের পেট্রোল পাম্পের একটি মার্কেট এর উদ্বোধন করেন।

Share Button