আবুল হাশেম, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
আজ ২৪/০৫/২০১৯ তারিখে কুটুমবাড়ি রেস্টুরেন্টে লামা আলিকদম ফারিয়ার সভাপতি জনাব মাহমুদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব আবদুল করিমের সঞ্চালনে লামা-আলিকদমে কর্মরত সকল ঔষুধ কোম্পানির প্রতিনিধিগনের সরব উপস্থিতিতে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লামা-আলিকদম ফারিয়ার প্রধান উপদেষ্টা জনাব রতন দত্ত ও সহকারী উপদেষ্টা জনাব এ এম ইনজামাম। এছাড়া উপস্থিত ছিলেন সহ সভাপতি আহমুদুল্লাহ রাকিব ও সজিব দাস সহ সাঃ সম্পাদক মামুন মিয়া,অর্থ সম্পাদক লিটন চন্দ্র দাস,সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ও সাধারণ সদস্যবৃন্দ।
এছাড়া উক্ত অনুষ্ঠানে সদ্য শূন্য হওয়া অর্থ সসম্পাদকের পদে দ্যা একমি ল্যাবরেটরির প্রতিনিধি জনাব লিটন চন্দ্র দাস এবং সাংগঠনিক সম্পাদক পদে বেক্সিমকো ফার্মার প্রতিনিধি জনাব হাবিবুর রহমানকে মনোনয়ন দিয়ে কার্যকরি পরিষদ পূর্ণগঠন করা হয়।এবং সবশেষে অধিকার আদায়ে সবাই একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
