মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবান জেলা গাউছিয়া নতুন কমিটির অভিষেক ও ইমাম আ’লা হযরত (রহ:)র ১০৫তম সালানা ওরশ মোবারক অনুষ্ঠিত হয়।
বান্দরবান পৌরসভার পাশে তৈয়্যবিয়া হেফজখানা ও খানেকা শরীফ প্রাঙ্গণে নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অভিষেক অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা গাউছিয়া কমিটির প্রধান উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম চৌধুরী। প্রধান অতিথিকে ফুলের তুরা দিয়ে সম্মাননা জানান, বান্দরবান জেলা গাউছিয়া কমিটির নতুন দায়িত্বশীলগন। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা গাউছিয়া কমিটির প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি মোঃ হারুন সাওদাগর, গাউছিয়া কমিটির নেতা মোঃ নুরুল ইসলাম সওদাগর, গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান পার্বত্য জেলা কমিটির নবকমিটির সভাপতি মুহাম্মদ আছহাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি কাউন্সিলর ওমর ফারুক, সহ-সভাপতি বিশিষ্ট কাঠ ব্যবসায়ী জুলফিকার আলি জুলু, সহ-সভাপতি সাংবাদিক মুহাম্মাদ আলী, সহ সভাপতি ও কুহালং বটথলী গাউছিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ হেলাল উদ্দিন মেম্বার, গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আবু তালেব মঈনী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তমিজ উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ দিদার, অর্থ সম্পাদক সৈয়দ নুর, দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা আবদুস সালাম, মাওলানা আজিজুল হক, মাওলানা মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক মোঃ সামি উদ্দিন। সাংস্কৃতিক সম্পাদক মনসুর আলম, সমাজ সেবা সম্পাদক মোঃ আবুল হাসেম, দপ্তর সম্পাদক মোঃ সায়েম উদ্দিন, শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদক মাস্টার জাহাঙ্গীর, সহ শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদক ইমদাদুল বাহাদুর, সদস্য আবু তাহের প্রমুখ।
