
নাগেশ্বরী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগষ্ট) দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, গ্রীন ভয়েসের উপদেষ্টা আখেরুজ্জামান আখের, প্রিন্সিপাল রায়গঞ্জ মহা ডিগ্রী কলেজ, মোঃ আব্দুল কুদ্দুস সাবেক প্রচার সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ নাগেশ্বরী উপজেলা শাখা। মোঃ হাফেজ আব্দুল হাই মুহতামিম রায়গঞ্জ নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা। এছাড়া উপস্থিত ছিলেন মাইদুল ইসলাম, ঈসমাইল হোসেন ছোটন, শাহজাহান আলী সুমন, রেজাউল ইসলাম, বিপ্লব হোসেন বাপ্পি সহ গ্রীন ভয়েসের সদস্যবৃন্দ।
