নাগেশ্বরী ব্লাড ব্যাংকের ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বেচ্ছাসেবী মিলনমেলা

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের “নাগেশ্বরী ব্লাড ব্যাংক-এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছায় রক্তদান সংগঠন “নাগেশ্বরী ব্লাড ব্যাংক”-এর আয়োজনে জেলার সকল সেচ্ছাসেবী সংগঠনগুলোকে নিয়ে উপজেলা পরিষদ অডিটরিয়ামে গতকাল দিনব্যাপী এ উপলক্ষে আলোচনাসভা, সম্মাননা প্রদান, গাছের চারা বিতরণ, ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্রসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নাগেশ্বরী ব্লাড ব্যাংকের সহ-সভাপতি রাশেদ আহমেদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান, বিশেষ অতিথি অফিসার ইনচার্জ আশিকুর রহমান, বিশিষ্ট সঙ্গীত ব্যাক্তিত্ব সুব্রত ভট্টাচার্জ, নাগেশ্বরী ব্লাড ব্যাংকের উপদেষ্টা সাদিকুল ইসলাম সোহেল, জাহাঙ্গীর আলম মতি প্রমুখ।

উল্লেখ্য সংগঠনটি দীর্ঘদিন ধরে সম্পূর্ন বিনামূলে এবং কোনো প্রকার নিনিময় ছাড় জেলার বিভিন্ন প্রান্তের মুমূর্ষ রোগীদেরকে রক্তদান কার্যক্রম চালিয়ে আসছে।

Share Button