আলোড়ন নিউজের সাংবাদিকেরা কৃষকের পাশে এসে দাঁড়ালো

মোঃ শাকিল আহম্মেদ প্রতিনিধি (রূপগন্জ) নারায়ণগঞ্জঃ

আজ দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া গ্রামের কৃষক সন্দীপ দাসের ধান খেত কেটে দিয়ে তারপর সেই ধান মাথায় করে তার বাড়িতে পৌঁছিয়ে দিয়ে আসেন আলোড়ন নিউজ পরিবারের সদস্যরা এই সময় কৃষক সন্দীপ বলেন বাবারা আপনেরা শহরে মানুষ কখন এই সব কাজ করেননী তারপর ও আমাকে সাহায্য করতে সেই শহর থেকে এত দুরে আসছেন আমি অনেক খুশি হয়েছি যুদি আপনাদের মতো সবাই আমাদের মতো দরিদ্র কৃষকের পাশে এসে দাঁড়াতো তবে এই এদেশের কৃষকরা আরো ভালো থাকতে পারতো কিন্তু কেউ তো আমাদের খবর ও নেয় না। আমরা কষ্ট করে ফসল ফলাই সেই ফসল তাদের কাছে ভালো লাগে কিন্তু আমাদের তাদের কাছে ভালো লাগে না। কারন আমরা গরিব চাষা।
তার এই কথা শুনে আলোড়ন নিউজের সম্পাদক আশীষ মৌলিক বলেন না চাচা আপনেরাই হলেন এই সমাজের আসল মেরুদণ্ড,,, আপনাদের ফলানো ফসল খেয়েই তো আমরা বেঁচে আছি যুদি আপনার চাষাবাদ না করেন তবে আমরা কোথায় ফসল পেতাম।

Share Button