
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে সেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। পরে এক মিনিট নিরবতা পালন শেষে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে, শেখ মুজিবুর রহমানের মুর্যালে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি ও রমনা মডেল ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ নুর ই এলাহী তুহিনের মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ আবু হোসাইন সিদ্দিক রানা, সদস্য মোঃ রঞ্জু মিয়া, মোঃ বাচ্চু মিয়া, মোঃ আঙ্গুর মিয়া, মমিনুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে।
