নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন নাগেশ্বরী ব্লাড ব্যাংকের আয়োজনে উপজেলার বেরুবাড়ী ডা. আব্দুস সামাদ শিশু বিতানে সোমবার সকাল ১০ হতে দুপুর ২টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হয়।
কর্মসূচির উদ্বোধন করেন ওই শিশু বিতানের প্রধান শিক্ষক রেজাউল সরকার। পুরো কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী ব্লাড ব্যাংকএর সহ-সভাপতি রাশেদ আহমেদ, প্রচার সম্পাদক মিশকাতুল ইসলাম, আলমগীর হোসেন, রাতুল আহমেদ, রাজিয়া সুলতানা, উম্মে কুলসুম প্রমুখ।
হাফিজুর রহমান হৃদয়/নাগেশ্বরী/কুড়িগ্রাম।
