নাগেশ্বরীতে আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত

নয়া খবর ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর বিভাগে মহা সমাবেশে শুভাগমন উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রোববার বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলাম হোসেন সওদাগরের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরীর সঞ্চালণায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান বাবু, মোস্তাফিজার রহমান সাজু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম মাজু, সদস্য ও সহকারী অধ্যাপক মহাবুবা বেগম, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোস্তফা জামান, ভ‚রুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী খোকন, নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী নাজমুল হুদা লালসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Share Button