নাগেশ্বরীতে ১৪ কেজি গাঁজাসহ যুবক আটক

নয়া খবর ডেস্ক:

নাগেশ^রীতে ১৪ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে পুলিশ। আটক মমিনুল ইসলাম (২৭) উপজেলার রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা মিস্ত্রিটারী গ্রামের আব্দুল বারেকের ছেলে।

নাগেশ্বরী থানার ওসি তদন্ত তামবীরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার নেওয়াশী ইউনিয়নের ১১ মাথা জয়মঙ্গলে মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় নাগেশ্বরী-কাশিপুর সড়কে জয়মঙ্গল ব্রিজে একটি ব্যাটারীচালিত মিশুক থামিয়ে আটক করা হয় মমিনুলকে। উদ্ধার করা হয় ১৪ কেজি গাঁজা। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও দমন আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

Share Button