
সুমন আহমেদ, চাঁদপুর প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলা থেকে মুক্তি লাভ করলে ও বিএনপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেই এই ফুলেল শুভেচ্ছা গ্রহণ হবে। চাঁদপুর -২ আসনের বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার ছেলে তানভীর হুদা একথা বলেন।
সোমবার (২৬ জুন) বিকেলে মতলব উত্তর উপজেলার খন্দকার কান্দি কওমি মাদ্রাসায় উপজেলা বিভিন্ন সর্বস্তরের বিএনপি অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি বলেন, আমি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি শুনে আপনারা আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে এসেছেন। তাই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু এই ফুল আমি বিনয়ের সাথে গ্রহণ করতে পারবো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেদিন মিথ্যা মামলা থেকে মুক্তি পাবে এবং তারেক রহমান বীরের বেশে এই দেশে ফিরবে সেদিনই এই ফুল গ্রহণ করেছি বলে গন্য হবে।
তিনি আরো বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। শেখ হাসিনার অধীনে এই নির্বাচনে বিএনপি যাবেনা। বিএনপির একটা কর্মী বেঁচে থাকতে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করতে দেওয়া হবে না। মতলব উত্তর উপজেলার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ- কোষাধ্যক্ষ বশির আহাম্মেদ, সদস্য আব্দুল মান্নান লস্কর প্রমুখ।
