কুড়িগ্রামের ভুরুঙ্গামারী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কাশিমবাজার শাখা স্হানন্তর না করার দাবীতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কাশিমবাজার শাখা স্থানন্তর না করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কাশিমবাজার শাখার সামনে ভূরুঙ্গামারী –মাদারগঞ্জ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন স্থানীয় তিন শতাধীক মানুষ। এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগ সভাপতি আবু তালেব, ব্যবসায়ী নেতা আনোয়ার হোসেন, সমাজসেবক বারেক আলী প্রমূখ। বক্তারা বলেন ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কাশিমবাজার শাখাটি হঠাৎ করে সোনাহাট ইউনিয়নে স্থানন্তরের সীদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এতে এখানকার মানুষ ও গ্রাহক ক্ষতির সম্মুখিন হবে। শাখাটি স্থানন্তর না করার দাবী করেন এলাকাবাসী।

 

Share Button