কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনেরর উদ্যোগে ইফতার ও দোয়ামাহফিল

পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ আওয়ামীলীগ কালিয়াকৈর উপজেলা শাখাও সহযোগী সংগঠন এর উদ্যোগে পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার বিকাল ৫ টায় কালিয়াকৈর চন্দ্রাস্ত এলাকায় জাতীর পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজে মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামীলীগ কালিয়াকৈর উপজেলা শাখাও সহযোগী সংগঠন এর নেত্রীবৃন্দ দের উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আলহাজ্ব এডঃ আ ক ম মোজাম্মেল হক এম পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান জনাব কামাল উদ্দিন শিকদার, নির্বাহী অফিসার জনাব মোঃ হাফিজুর রহমান, জনাব মুরাদ কবির সাধারণ সম্পাদক কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগ, জনাব শিকদার মোশাররফ হোসেন, জনাব রুপালী আক্তার রুপা আহ্বায়ক কালিয়াকৈর পৌর যুব মহিলালীগ,বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ ওহাব মিয়া, জনাব মোঃ আলমগীর হোসেন মজুমদার ইনচার্জ কালিয়াকৈর থানা,জনাব সেলিম আজাদ কালিয়াকৈর উপজেলা ভাইসচেয়ারম্যান, জনাব হাসিনা খালেক সভাপতি মহিলা আওয়ামিলীগ কালিয়াকৈর উপজেলা এড: বেলায়েত হোসেন বাবু,আলেয়া বেগম, নাজমা সরকার আসমা আক্তার সহ কালিয়াকৈর উপজেলার আওয়ামিলীগ সহ তৃনমুল পর্যায়ের সহযোগী সংগঠন এর নেত্রীবৃন্দ ও কর্মীগন উপস্থিত ছিলেন, উক্ত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মোহাম্মদ বাদশা মিয়া, কোরাআন তেলাওয়াত শেষে সারা মুসলিম জাহানের উপর শান্তী কামনা করে দোয়া করা হয়।

Share Button