
মানুষকে সাহায্য করুন, প্রকৃতিকে সহায়তা করুন এই স্লোগানকে মুখরিত করে কুড়িগ্রামের নাগেশ্বরীতে নাগেশ্বরী মহিলা কলেজে ” মুঈনুল উম্মাহ ফাউন্ডেশন” এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এসময় উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নাসিমুল ইসলাম মন্ডল রবু, সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, অধ্যাপক মোঃ মতিয়ার রহমান, মুঈনুল উম্মাহ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মেহেদী হাসান মিম, সদস্য সামিয়া জান্নাত শান্তি,মাহমুদা আক্তার ইতি প্রমুখ।
অধ্যক্ষ নাসিমুল ইসলাম রবু বলেন, পরিবেশে ভারসাম্য বজায় রাখতে অব্যশই আমাদের বৃক্ষরোপণ করতে হবে, আপনারা যারা এ উদ্যোগ নিয়েছেন তরুণ ও যুবদের নিয়ে তারা অবশ্যই এর পুণ্য পাবেন কেননা একটি বৃক্ষ থেকে মানুষ ছায়া পাবে, ফল পাবে এমনকি এই গাছের ঝড়ানো পাতা রান্নার কাজে আগুন জ্বলতে সাহায্য করবে।
